লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৮ নভেম্বর ২০২৬, ২১:৩৭ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২১:৩৭

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ইস্ট হ্যামে ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে তার ৪৮ বছর বয়সী সৎবাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে যুক্তরাজ্য ছেড়ে পালানোর চেষ্টাকালে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

মেট্রোপলিটন পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নিউহ্যামের গ্রসভেনর গার্ডেনস এলাকার একটি বাসায় এক কিশোরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে জরুরি ফোনকল আসে। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও জিসিএসই পরীক্ষার্থী ওই কিশোরীকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি নিহত কিশোরীর পূর্বপরিচিত। তাকে এসেক্সের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গ্রেফতার ব্যক্তির বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়। এর আগে তার বিরুদ্ধে একাধিকবার পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। ওই বাসায় তার প্রবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞাও ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিষেধাজ্ঞা জারির পরও বাসার দরজার তালা পরিবর্তন না করায় ওই ব্যক্তির কাছে আগের চাবি ছিল। শুক্রবার বিকেলে কিশোরীর মা অন্য দুই সন্তানকে নিয়ে বাসার বাইরে থাকার সময় সেই চাবি ব্যবহার করে তিনি বাসায় প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক নির্যাতনের ঘটনায় কিশোরী আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়েছিল কি না এবং সেটির সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।

উত্তর-পূর্ব লন্ডনের পুলিশিং প্রধান ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট জো লয়েড এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে নিহত কিশোরীর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছেন তারা। ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে গোয়েন্দারা কাজ করছেন এবং বিশেষজ্ঞ কর্মকর্তারা পরিবারটির পাশে রয়েছেন।

/এএস/ 
সম্পর্কিত
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
কী, কেন, কীভাবে থমকে গেছে ইসরায়েলে ঐক্য সরকার গঠনের আলোচনা, এখন কী হবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফের হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি
ফের হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে রিকশাচালকদের এনআইডি চাইলো এসআরবি
মোহাম্মদপুরে রিকশাচালকদের এনআইডি চাইলো এসআরবি
বিএনপির সঙ্গে আ.লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
বিএনপির সঙ্গে আ.লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ