হুনান প্রদেশের পিংজিয়াং এলাকায় হং হং নামের শিশুটির জন্ম হয় জানুয়ারিতে। বর্তমানে তার বয়স মাত্র চার মাস।
আরও পড়ুন: ইরাকে ৫০টিরও বেশি গণকবরের সন্ধান, আইএসকে দায়ী করছে জাতিসংঘ
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি পলিডেকটাইলিজমে আক্রান্ত। এ অবস্থার কারণে মানুষ, কুকুর ও বিড়ালের হাত ও পায়ে অতিরিক্ত আঙ্গুল দেখা যায়। ১ হাজার শিশুদের মধ্যে এ ধরনের ঘটনা মাত্র একটি ঘটতে পারে। বেশিরভাগ সময়েই অপারেশন করে অতিরিক্ত আঙ্গুল কেটে ফেলা যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, শিশুটির মাও পলিডেকটাইলিজমে আক্রান্ত। মায়ের হাত ও পায়ে রয়েছে ছয়টি করে আঙ্গুল। শিশুটি গর্ভে আসার পরই বাবা-মা আশঙ্কা করেছিলেন এমন ঘটতে পারে।
শিশুটির বাবা জো চেংলিন জানান, অপারেশন করার জন্য হং হংয়ের বয়স খুব কম। এ অবস্থায় শিশুটির চিকিৎসা কিভাবে করা যায় তার জন্য চিকিৎসকদের পরামর্শ চেয়েছেন তিনি। এছাড়া অপারেশন করার জন্য অর্থ সঞ্চয়ের উদ্যোগও নিয়েছেন তারা।
আরও পড়ুন: মুখ খুললেন পানামা পেপারস ফাঁসকারী, বিবৃতিতে জানালেন ফাঁসের কারণ
তিনি আরও জানান, অপারেশনে প্রায় ৩০ হাজার ডলার খরচ হবে। এজন্য তারা ইন্টারনেটে অর্থ সহযোগিতা চেয়েছেন। এ পর্যন্ত অনলাইনে তারা ৬ হাজার ডলার সহযোগিতা পেয়েছেন। সূত্র: সিএনএন।
/এএ/