সাংস্কৃতিক বিপ্লবের অর্ধশতবার্ষিকী পালন করেনি চীন

রাষ্ট্রীয়ভাবে সাংস্কৃতিক বিপ্লবের অর্ধশতবার্ষিকী পালন করনি চীন। দিবসটি উপলক্ষে কোনও বিশেষ ক্রোড়পত্র কিংবা প্রতিবেদন নেই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা বলা হয়েছে।

সোমবার দেশটির প্রধান প্রধান সংবাদমাধ্যমগুলোতে সাংস্কৃতিক বিপ্লব নিয়ে কোনও খবর প্রকাশ পায়নি। ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবেও কোনও আয়োজন ছিল না।

মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে এক ব্লগার চীনের গুরুত্বপূর্ণ ৫টি পত্রিকার সোমবারের প্রথম পাতা প্রকাশ করেছেন। তাতে কোথাও সাংস্কৃতিক বিপ্লবের কথা উল্লেখ করা হয়নি। পত্রিকাগুলোতে দক্ষিণ চীন সাগর ও দেশের বিভিন্ন ইস্যু স্থান পেয়েছে।

শুধু হংকংয়ের কমিউনিস্ট পার্টি পরিচালিত ফিনিক্স টেলিভিশন দিবসটি পালনের জন্য অনলাইনে বিশেষ প্রকাশনার উদ্যোগ নিয়েছিল। কিন্তু ওয়েবসাইটটির লিংক এখন খোলা যাচ্ছে না।

১৯৬৬ সালের ১৬ মে চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও জে দং সাংস্কৃতিক বিপ্লবের শুরু করেন। ১৯৭৬ সালে মাওয়ের মৃত্যুর পর এ সাংস্কৃতিক বিপ্লব বন্ধ হয়ে যায়। সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

/এএ/