খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন

ফয়সল আবদুল্লাহ
০৩ জুন ২০২৬, ১৬:১৮আপডেট : ০৩ জুন ২০২৬, ১৬:১৮

খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে ১৩২টি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রকাশ করেছে চীনের জাতীয় খাদ্য ও কৌশলগত রিজার্ভ প্রশাসন। সম্প্রতি ঘোষিত এসব উদ্ভাবনের মধ্যে রয়েছে শস্য সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং সবুজ প্রযুক্তিভিত্তিক গুদাম ব্যবস্থাপনা।

কিছু প্রযুক্তি ইতোমধ্যে মধ্য চীনের হুবেই প্রদেশে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। প্রদেশটির সিয়াকান শহরের একটি শস্য সংরক্ষণ কেন্দ্রে বর্তমানে ৫০ হাজার টন চাল ও ২০ হাজার টন গম মজুত রয়েছে। সেখানকার গুদামগুলোকে বায়ুরোধী করে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

হুবেই রিজার্ভড গ্রেইন অ্যান্ড অয়েল ম্যানেজমেন্ট গ্রুপের আওতাধীন সিয়াওকান রিজার্ভ ডিপোর প্রধান লিউ সিয়াং বলেন, গুদামের ভেতরের তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে রাসায়নিক পদার্থের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে শস্যের গুণগত মান সংরক্ষণ করা সম্ভব হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন শস্য সংরক্ষণ প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং প্রয়োগে বিনিয়োগ বাড়িয়েছে। এর ফলে খাদ্য অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে শস্য সংরক্ষণ খাতে প্রযুক্তিগত উদ্ভাবনের প্রসার ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সোমবার হুবেইয়ের রাজধানী উহানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে।

সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ