প্রচারণার অংশ হিসেবে কমিক বই ধরনের পোস্টার ছাপা হয়েছে। এতে জিয়াও লি নামের এক সুন্দরী তরুণীর ও এক বিদেশি প্রতারকের প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে, জিয়াও লি প্রেমের ফাঁদে পড়ে দেশের সর্বনাশ করতে উদ্যত হয়েছিলেন।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন নিয়ে তরুণের বাঁকা কথা, বৃদ্ধার মোক্ষম জবাব
বিদেশির সঙ্গে প্রেমের কাহিনী হিসেবে বলা হয়, জিয়াও এক পার্টিতে ডেভিড নামের ওই সুদর্শন যুবকের সঙ্গে পরিচিত হন। প্রথম দেখাতেই তিনি তার প্রেমে পড়ে যান। জিয়াওয়ের রূপের প্রশংসা করেন ডেভিড। ফুল উপহার দেন জিয়াওকে। আমন্ত্রণ জানান নৈশভোজে। এভাবেই তাদের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই প্রেমের পরিণতি হয় জিয়াওয়ের হাতে হাতকড়া পড়ার মাধ্যমে। কারণ, ওই যুবক ছিল প্রকৃতপক্ষে এক প্রতারক প্রেমিক ও বিদেশি গুপ্তচর। তাকে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য দিয়ে ফেঁসে যান জিয়াও।
আরও পড়ুন: হায়দ্রাবাদে ব্যস্ত সড়কে নারী পুলিশের সহযোগিতায় শিশুর জন্ম
বেইজিং থেকে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের নথিপত্র ও সরকারি তথ্যের গোপনীয়তা সম্পর্কে সতর্ক করতে ওই পোস্টারটি ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার জাতীয় নিরাপত্তা দিবস ঘোষণা করে চীন সরকার। সেখানেই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা হয় ওই পোস্টারের মাধ্যমে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
/ইউআর/এএ/