এক শহরে ৬ ঘণ্টায় ২০০ হামলা রাশিয়ার: ইউক্রেন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়ার অরিহিভ শহরে ৬ ঘণ্টায় দুইশ’র বেশি হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার টেলিগ্রামে পোস্টে এই অভিযোগ করেন অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান অলেক্সান্ডার স্টারুক।

তিনি আরও বলেন, আজ শহরটি ১৪ ঘণ্টা ধরে রুশ গোলাবর্ষণের শিকার হয়েছে। এতে শহরের মধ্য অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় আগুনও লেগেছে। দুই শিশুসহ তাদের মা আহত হন।

এ নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হচ্ছে। অঞ্চলটি থাকা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিতে পড়েছে বলে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ।

উত্তেজনার মধ্যেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের একটি পরিদর্শক দল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, এই সপ্তাহে দলটি জাপোরিজ্জয়ায় যাবে।