দক্ষিণাঞ্চলীয় রস্তোভ অঞ্চলে রাশিয়ার গোয়েন্দা বাহিনী ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-এর ব্যবহৃত একটি ভবনে আগুন লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভবনটিতে আগুন লাগার পর পুরো শহর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেছেন, আগুন লাগার আগে ভবনটিতে উচ্চ শব্দে বিস্ফোরণ ঘটেছে।
জরুরি সেবার বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই ভবনটি এফএসবি’র সীমান্তের টহল বিভাগ ব্যবহার করছিল।
রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হলো এফএসবি। সংস্থাটি কাউন্টার-ইন্টেলিজেন্স, সীমান্ত সুরক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব পালন করে।