কৃষ্ণ সাগরে রুশ নৌ-যানে ইউক্রেনীয় হামলা

ক্রিমিয়ার  সেভাস্তোপলের ৩৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণসাগরে থেকে রাশিয়ার নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়ে ইউক্রেন। মঙ্গলবার তিনটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। হামলাটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

এই প্রথম গভীর সমুদ্রে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর সামনে এলো। এর আগে ক্রিমিয়ায় রাশিয়ার নৌবাহিনীর ঘাঁটি ও উপদ্বীপে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছিল ইউক্রেন।

রাশিয়া বলেছে, গত মাসে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তির মেয়াদ শেষ হয়েছে। হামলার শিকার নৌযান দুটি সেভাস্তোপোলের দক্ষিণ-পশ্চিমে ৩৪০ কিলোমিটার জলসীমা নিয়ন্ত্রণ করছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সের্গেই কোটভ ও ভ্যাসিলি বাইকভ জাহাজ দুটি কৃষ্ণ সাগরে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। 

সূত্র: রয়টার্স