সুইডেনে আবারও কোরআনে অগ্নিসংযোগ, প্রতিবাদে সংঘর্ষ-ভাঙচুর

আবারও কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বেধেছে সুইডেনে। ইরাকের ইসলামবিরোধী কর্মী সালওয়ান মোমিকা পবিত্র গ্রন্থের একটি কপিতে আগুন দেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালমো শহরে সহিংসতায় সন্দেহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, স্থানীয় সময় বিকালে ভার্নহেমস্টরগেটের প্রধান চত্বরে কোরআনের একটি কপিতে আগুন দেন মোমিকা। এর জেরে শতাধিক লোক জড়ো হয়। কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। 

আগেও তিনি ইসলামবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছেন। প্রতিবাদে জ্বালাও-পোড়ায়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ কর্মকর্তারা জানান, তাদের দিকে পাথরও নিক্ষেপ করা হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে জানা গেছে, মালমোতে একাধিক পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। স্থানীয় কমান্ডার পেতরা সেতুনকুলা বলেছেন, 'আমি বুঝতে পারছি বিষয়টি আবেগের সঙ্গে জড়িত। কিন্তু এরকম সহিংস কর্মকাণ্ড আমরা সহ্য করবো না।

গত জুনে ঈদের দিন এই ব্যক্তি রাজধানী স্টকহোমে পুলিশর উপস্থিতিতে একই কাজ করেন। তখন নীরব ভূমিকা পালন করে পুলিশ। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয় আরব বিশ্বের পাশাপাশি মুসলিম দেশগুলোয়।