পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ১৩:৫৪আপডেট : ০৪ জুন ২০২৬, ১৩:৫৫

গত পাঁচ বছরে উত্তর কোরিয়ায় অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদানের উৎপাদন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সাথে তিনি দেশের সামরিক পারমাণবিক সক্ষমতা ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধিরও ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

উত্তর কোরিয়ার একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম জং উন বলেন, দেশের পারমাণবিক শক্তিকে অনিয়ন্ত্রিত হারে শক্তিশালী করার লক্ষ্যে উত্তর কোরিয়া একটি ‘উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা’ নিশ্চিত করেছে।

পরিকল্পিত এই বৃদ্ধির বিষয়ে কিম জং উন বলেন, এটি এমন এক আশ্চর্যজনক ও সফল পরিবর্তন যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। আমাদের পারমাণবিক সক্ষমতাকে দ্রুত আধুনিকীকরণের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী মাইলফলক এবং ঐতিহাসিক ঘটনা।

মূলত দক্ষিণ কোরিয়া এবং সেখানে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষাকবচ হিসেবে পারমাণবিক অস্ত্রাগার গড়ে তুলছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের কোনও চাপ বা আহ্বানকে পাত্তা না দিয়ে পিয়ংইয়ং জোর দিয়ে জানিয়েছে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং তাদের এই পথ ‘অপরিবর্তনযোগ্য’। 

/এএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?