স্পেনের নৈশ ক্লাবে আগুন, নিহত ৭

স্পেনের একটি জনপ্রিয় নৈশ ক্লাবে আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার (০১ অক্টোবর) মুরসিয়া শহরের আটালায়াস এলাকার থিয়েটার নৈশ ক্লাবে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডের সময় নৈশ ক্লাবে উপস্থিত থাকা ও নিখোঁজদের সন্ধান পেতে কাজ করেছেন উদ্ধারকারীরা।

মেয়র হোসে ব্যালেস্তা টুইটারে বলেছেন, নৈশ ক্লাবের ভেতরে সাত জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা। তারা অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ক্লাবে যখন মানুষের উপস্থিতি ব্যাপক ছিল ঠিক তখন আগুন লেগেছিল।