ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন সহজ হবে না বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন সব দাবি পূরণ করেছে। বুধবার (১৩ ডিসেম্বর) এসব কথা বলেন ইউক্রেনীয় এ প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।
নরডিক দেশগুলোর নেতাদের সঙ্গে দেখা করতে এবং ইউক্রেনের জন্য আরও সামরিক ও আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করতে নরওয়ে সফরে যাচ্ছেন জেলেনস্কি।
ইইউ নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, কিয়েভ সমস্ত দাবি পূরণ করা সত্ত্বেও চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন সহজ হবে না।
তিনি আরও বলেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাকে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি।
জেলেনস্কি কোথায়, কাকে এসব কথা বলেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি রয়টার্স।