ইউক্রেনের ‘বিজয় পরিকল্পনা’ মিত্রদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল: জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বিজয় পরিকল্পনাচলতি বছর মিত্ররা কত দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে তার ওপর নির্ভর করছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডর লিয়েন ইউক্রেন সফরকালে এই কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ভন ডর লিয়েনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছিলেন, বিমান প্রতিরক্ষা, শক্তি ও দেশীয় অস্ত্র কেনার জন্য প্রস্তাবিত বহু-বিলিয়ন ডলার ইউরোপীয় ইউনিয়নের ঋণ ব্যবহার করার পরিকল্পনা করেছে ইউক্রেন।

বিজয় পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্ব তুলে ধরেন জেলেনস্কি বলেছিলেন, দুই নেতা যখন দেখা করবেন এ বিষয়ে তখন আলোচনা করবেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের নেতা।

জেলেনস্কি বলেছিলেন, ‘পরিকল্পনার অধিকাংশ সিদ্ধান্তই বিশেষভাবে বাইডেনের ওপর নির্ভর করে। অন্যান্য মিত্রদের ওপরও। তবে কিছু বিষয় রয়েছে যা যুক্তরাষ্ট্রের সদচ্ছিা ও সমর্থনের ওপর নির্ভরশীল।’

রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছিলেন, তিনি এই পরিকল্পনার জন্য বাইডেনের সমর্থনের ওপর নির্ভর করছেন, যেটির উদ্দেশ্য শুধু শান্তি আনাই নয়, তার দেশকে শক্তিশালী করাও।

তিনি বলেছিলেন, ‘ইউক্রেন এই সমর্থনের ওপর অনেক নির্ভরশীল এবং এর ন্যায্যতাও রয়েছে। কেননা, যখন একটি জাতি তার স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার যুদ্ধে জয়ী হয়, তখন সমগ্র বিশ্ব জয়ী হয়।’