তিন বছর আগে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ ট্যাংক ইউক্রেনে প্রবেশ করেছিল এবং রুশ বাহিনী রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করেছিল। তবে ইউক্রেনের প্রতিরোধের মুখে তাদের পিছু হটতে বাধ্য করা হয়। এই তিন বছরে ইউক্রেন প্রাণপণ লড়াই করেছে নিজেদের সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষার।
ছবিতে ইউক্রেনে তিন বছরের যুদ্ধের ক্ষয়ক্ষতি তুলে ধরা হয়েছে:
যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে আসা শরণার্থীরা ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের মেদিকা সীমান্তে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। ছবি: এপি।
ইরপিন শহর ছেড়ে পালানোর সময় বিধ্বস্ত সেতুর নিচে অস্থায়ী পথ দিয়ে ইরপিন নদী পার হতে এক বৃদ্ধকে সাহায্য করছেন অন্যরা। ছবি: এপি।
ইউক্রেনের মারিউপোল শহরে, রুশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল থেকে আহত গর্ভবতী নারীকে উদ্ধার করছেন ইউক্রেনীয় সেনারা। ছবি: এপি।
ইউক্রেনের বুচা শহরের রাস্তায় রুশ সামরিক যানবাহনের ধ্বংসাবশেষ। ছবি: এপি।
কিয়েভ স্টেশনে স্ত্রী আর ছেলেকে বিদায় জানিয়ে যুদ্ধে যাবেন এক সেনা। ছবি: এপি।
সূত্র: এপি