যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী শান্তি চুক্তির ফলে হরমুজ প্রণালিতে উত্তেজনা কমে আসায় প্রায় দুই মাসের মোতায়েন শেষে নিজ দেশে ফিরছে ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গল। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, বিমানবাহী রণতরী শার্ল দ্য গল নিজ বন্দর তুলোতে ফিরে যাবে। তবে আমাদের মাইন অপসারণকারী নৌ-সম্পদ এবং সেগুলোর এসকর্ট জাহাজগুলো মোতায়েন থাকবে এবং অংশীদারদের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত থাকবে।
ম্যাক্রোঁর বক্তব্য অনুযায়ী, বিমানবাহী রণতরী ফিরে গেলেও ফ্রান্স হরমুজ অঞ্চলে তার মাইন অপসারণ সক্ষমতা বজায় রাখছে।
French aircraft carrier Charles de Gaulle will return to its home port after a nearly two-month deployment near the Strait of Hormuz as an interim peace deal between the US and Iran eases tensions in the key waterway. https://t.co/6pCCMwwgrj
— Bloomberg (@business) July 4, 2026