১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ জুলাই ২০২৬, ২১:০৪ আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২১:০৪

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিনব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১১ জুলাই আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দফার আলোচনায় তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, ইরানের জব্দ থাকা অর্থ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি–সংক্রান্ত আলোচনা প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাবে।

এর আগে গত বুধবার দোহায় দুই দেশ সর্বশেষ পরোক্ষ কারিগরি পর্যায়ের বৈঠক করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বৈঠককে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছিলেন।

ইরানের দাবি, ওই বৈঠকে দেশটির জব্দ থাকা কয়েকশ কোটি ডলারের একটি অংশ ছাড় করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন কোনও সমঝোতা হওয়ার কথা অস্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক সই করে, যার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৪ জুলাই ২০২৬, ২১:০৪
১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?