ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকার ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার পর ১৫৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ।
ফ্রান্সের চ্যানেল অ্যান্ড নর্থ সি চ্যানেল কোস্টাল কমান্ড মারিটাইম প্রিফেকচার জানিয়েছে, যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করার সময় নৌকাটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা কমাতে ব্রিটিশ সরকার কঠোর ও নিরলস থাকবে বলে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম প্রতিশ্রুতি দেওয়ার ঠিক একদিন পরই এ ঘটনাটি ঘটলো।
দুর্ঘটনায় ১৫৭ জনকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের বোলোন-সুর-মের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় কেউ হতাহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি