রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩, আহত ১৪

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তের কাছে বেলগোরদ শহরে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেলগোরদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দর শুভায়েভ বলেন, হামলায় ৩০টি আবাসিক ভবন, ৩৫টি গাড়ি, চারটি বাড়ি, তিনটি প্রশাসনিক ভবন, আটটি বাণিজ্যিক প্রাঙ্গণ ও তিনটি সামাজিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার বেলগোরোদ শহরে একটি বহুতল আবাসিক ভবনে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, ইউক্রেনের চালানো রাতের ড্রোন হামলার শিকার হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, শেবেকিনো শহরের কাছের একটি গ্রামে আরও একজন নিহত এবং একজন আহত হয়েছেন।