হিন্দু সেনারা শুধু কথা ও বিবৃতিতে থেমে থাকেননি। প্রতিশ্রুতি অনুসারে তারা ট্রাম্পের পূজারও আয়োজন করেছেন ইতোমধ্যে। দিল্লির যন্ত্রর মন্তরে আয়োজিত ওই পূজা অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাড়ি দখলে শতাধিক সাপের অভিযান!
হিন্দু সেনার নেতা বিষ্ণু গুপ্তা বলেন, ‘বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। প্রতিদিন আমরা শিরশ্ছেদ ও হত্যার খবর পাই। আমাদের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে তিনি ইসলামিক সন্ত্রাসবাদ নির্মূল করবেন।’
ট্রাম্পের জয়ের প্রত্যাশায় আয়োজিত পূজার অনুষ্ঠানে প্রকাশিত এক বিবৃতিতে হিন্দু সেনার পক্ষ থেকে বলা হয়, ‘আমরা ইসলামিক সন্ত্রাসবাদের শিকার। তারা লাখ লাখ নিরাপরাধ মানুষের শিরশ্ছেদ করছে, হত্যা করছে ও জীবন্ত পুড়িয়ে মারছে। এর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে বৈশ্বিক নেতা প্রয়োজন যিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন।’
আরও পড়ুন: নাউরুতে বাংলাদেশি শরণার্থীর মৃত্যু
বিষ্ণু গুপ্তা আরও বলেন, ‘ট্রাম্পের একটি সাহসী হৃদয় রয়েছে। আমরা চাই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হোন। এ জন্য আমরা যা করার করব।’
ট্রাম্প পাকিস্তানকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ’ হিসেবে উল্লেখ করায় হিন্দু সেনার নেতারা আশাবাদী তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন। গুপ্ত বলেন, আমরা আশাবাদী ট্রাম্প সন্ত্রাসবাদের শেকড় ও পাকিস্তানে ইসলামি সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে যুদ্ধ শুরু করবেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কেরালা হাউজে গরুর মাংস পরিবেশন করা হচ্ছে- এমন মিথ্যা গুজব ছড়ানোর দায়ে দিল্লী পুলিশ হিন্দু সেনার নেতাদের গ্রেফতার করে।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে আস্থাভোটে জিতলো কংগ্রেস, প্রত্যাহার হচ্ছে রাষ্ট্রপতি শাসন
ট্রাম্প সিরিয়া-ইরাক সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেন। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। নিজ দেশ এমনকি নিজের দল রিপাবলিকানের সদস্যদের পক্ষ থেকেও ওই বক্তব্যের নিন্দা জানানো হয়। সূত্র: হাফিংটন পোস্ট
/ইউআর/এএ/