বিশ্বব্যাপী যখন চলছে এই উৎকণ্ঠা, তখন ভারতের এক ‘ভবিষ্যৎ বলা’ মাছ রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে। মাছটির নাম চাণক্য-৩।
চেন্নাইভিত্তিক এনজিও ইন্ডিয়ান কমিউনিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন (আইসিডব্লিউজে) একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ট্রাম্পের ছবিসহ দুটি নৌকা ওই মাছটির সামনে রাখা হয়। সাতবার মাছটি ট্রাম্পের ছবিসহ নৌকাটিকে বেছে নেয়।
এ সম্পর্কে আইসিডব্লিউজে-র প্রতিষ্ঠাতা সম্পাদক এ.জে. হরিহরণ জানান, চারিদিকে মার্কিন নির্বাচন নিয়ে যে উৎকণ্ঠা, তা কাজে লাগিয়ে তিনি ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে চেয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই জানি না, প্রতিবছর কেবল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ২৭ লাখ মানুষ মৃত্যুবরণ করেন।’
হরিহরণ জানান, আইসিডব্লিউজে এর আগেও মাছের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক ঘটোনার ভবিষ্যদ্বাণী করিয়েছে, আর তা মিলেও গেছে। এর আগে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৬ সালের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের ভবিষ্যদ্বাণী করেছিল চাণক্য-২। এই প্রজাতির মাছের আয়ুষ্কাল ৪০ থেকে ৪৮ মাস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এসএ/এএ/