হাসপাতালে করোনা রোগীকে পৌঁছে দিতে গিয়ে ভারতীয় প্যারামেডিকের হার্ট অ্যাটাক (ভিডিও)

ভারতে করোনা রোগীদের চিকিৎসা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে সম্প্রতি এক করোনা রোগীকে হাসপাতালে নিতে এসে হার্ট অ্যাটাকের শিকার হয়েছে মৃত্যু হয়েছে এক প্যারামেডিকের। আর এই পুরো দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার হাসপাতাল কর্মী মহাবীর সিং ঝালা গুজরাতের সুরেন্দ্রনগরের সিজে হাসপাতালের সামনে ধপাস করে মেঝেতে পড়ে যান।

৩৭ বছরের ঝালা একটি নোটপ্যাডে কিছু লিখছিলেন। এ সময় হাসপাতালের কর্মীরা অ্যাম্বুলেন্স থেকে করোনা রোগীকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হুট করে তিনি মেঝেতে পড়ে যান। তখন অ্যাম্বুলেন্সকর্মীরা দ্রুত তার কাছে ছুটে যান।

দ্রুতই তাকে হাসপাতালের আইসিউতে নিয়ে চিকিৎসা দেওয়া হলে বাঁচানো যায়নি তাকে। পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

এই স্বাস্থ্যকর্মীর মৃত্যু এমন সময় হলো যখন ভারতের হাসপাতাল, মর্গ ও শ্মশান করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। গত কয়েকদিন ধরে গড়ে প্রতিদিন ৩ লাখের মতো নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। সূত্র: ডেইলি মেইল অনলাইন