৯ সেকেন্ডে ধুলোয় পরিণত টুইন টাওয়ার (ভিডিও)

মাত্র ৯ সেকেন্ডে ধুলোয় পরিণত হলো ভারতের উত্তর প্রদেশের নয়ডা শহরে দাঁড়িয়ে থাকা বহুতল জোড়া ভবন। দীর্ঘ ১০ বছর ধরে গড়া সেই যমজ অট্টালিকা এখন অতীত। নিয়ম না মেনে গড়ে তোলা হয় ৪০ তলা। আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত। আইনি প্রক্রিয়ায় যমজ অট্টালিকা ভাঙার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রবিবার ভবনটি গুঁড়িয়ে দিতে লেগেছে ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক।

ভিডিও: