ভারতের রাজস্থানের জয়পুরে শুক্রবার ভোরে ভূমিকম্প আঘাত হেনেছে। ভোর ৪টা ৯ মিনিটের দিকে প্রথম আঘাতের ১৬ মিনিটের মধ্যে আরও দুইবার ভুমিকম্প হয় সেখানে। এর গভীরতা ছিল প্রায় ১০কিলোমিটার বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
এনসিএস টুইটারে জানিয়েছে, ভোর ৪টা ২৫ মিনিটে সবশেষ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। জয়পুর থেকে রাজস্থান পর্যন্ত কম্পন ছড়িয়ে পড়ে। ঠিক তার আগে ৪টা ২২ মিনিটে ৩ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।
প্রথম যে ভূমিকম্পটি হয়েছিল ৪টা ৯ মিনিটে তার মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর গভীরতাও ছিল ১০ কিলোমিটার। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি
ভূমিকম্পের প্রতিক্রিয়ায় রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করে বলেছেন, জয়পুর ছাড়াও বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। আশা করছি, আপনারা সবাই নিরাপদে আছেন।