তীব্র রোদে পাথুরে বারান্দায় ডিম ভাজি!(ভিডিও)

 পাথুরে মেঝেতে রোদে ডিম ভাজি করছেন তেলেঙ্গানার এক নারীতীব্র দাবদাহে পুড়ছে ভারতের দক্ষিণাঞ্চল। তবে এর মাঝেও একটি সুবিধা আদায় করে নিয়েছেন তেলেঙ্গানার এক নারী। তীব্র রোদকে কাজে লাগিয়ে পাথুরে বারান্দায় তিনি ডিম ভাজি করেন। এর ফলে রান্নার জন্য তাকে কোনও তেল খরচ করতে হচ্ছে না।

বার্তা সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, এক নারী তীব্র গরমে উত্তপ্ত হয়ে ওঠা পাথুরে বারান্দায় ডিম ভাজি করছেন। এমনই তীব্র গরমে পুড়ছে তেলেঙ্গানা।

ভিডিওতে দেখা যায়, নীল শাড়ি পরা এক নারী একটি পাত্রে ডিম ভেঙে নাড়ছেন। এরপর তিনি গরমে উত্তপ্ত হয়ে ওঠা পরিষ্কার পাথুরে মেঝেতে তা ঢেলে দিচ্ছেন। বিশ্বাস করা কঠিন হলেও কিছুক্ষণ পর ডিমটি একেবারে আগুনে চুলার মতোই ভাজা হয়ে যায়। তখন ওই নারী ডিমটি উল্টে দেন যাতে করে উভয় পাশ ভালো করে ভাজি হয়।

আরও পড়ুন: ‘নিরামিষ খাবার খাওয়া জাতীয়তাবাদবিরোধী’

ভারতের বিভিন্ন অঞ্চলে এখন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র রোদ থেকে বাঁচতে মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করছেন।

ডেকান ক্রোনিকলের এক লেখায় উল্লেখ করা হয়েছে, তীব্র গরমে শরীরকে ঠাণ্ডা রাখতে মানুষ পকেটে পেয়াজ নিয়ে ঘুরছেন। নিবন্ধে বলা হয়েছে, এটা বিশ্বাস করা হয় যে, পেয়াজ শরীরের তাপমাত্রা স্থির রাখা ও সানস্ট্রোক থেকে রক্ষা করে। আর পেয়াজের দাম কমে যাওয়াতে আরও সুবিধা হয়েছে। মানুষ এখন কেজি কেজি পেয়াজ ক্রয় করছে। বাইরে বের হতে হওয়ার সময় সঙ্গে করে পেয়াজ নিয়ে যাচ্ছে।

ভারতের আরও খবর: ভারতের খরা যখন সর্বোচ্চ আদালতে 

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তেলেঙ্গানাসহ কয়েকটি এলাকায় আবহাওয়া আরও শুষ্ক হচ্ছে। শুষ্কতার পরিমাণ আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ৫০০ রুপির জন্য নদীতে ঝাঁপ দিলেন বেকার

তীব্র দাবদাহে তেলেঙ্গানায় এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানীর খবর পাওয়া গিয়েছে। দাবদাহের প্রভাব কমিয়ে আনতে রাজ্যের কয়েকটা জেলায় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: হাফিংটন পোস্ট।

/এএ/