প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির সাউথ এভিনিউ বাসস্ট্যান্ডের কাছের সড়কে অবস্থান কর্মসূচি পালনের সময় ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভে তিনি যোগ দিতে পারেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ৫ জন সংসদ সদস্যকে একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
এ বিষয়ে প্রতিনিধিদলের একজন সদস্য বলেন, গত ৩০ মিনিট ধরে তারা আমাদের একটি ‘প্রিজন ভ্যানে’ করে ঘুরিয়ে বেড়াচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা সংসদ সদস্যরা হলেন- ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সমীরুল ইসলাম এবং সাকেত গোখলে।