ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির এমপিরা জোড়-বেজোড় পদ্ধতি থেকে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, জোড়-বিজোড় পদ্ধতির কারণে তাদের দৈনন্দিন কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে দিল্লি সরকার এমপিদের যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ডিটিসি বাস চালু করেছে।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৫ দিন, ২ দিন কাজ
অবশ্য বিজেপি এমপিরা বলছে বাসটিতে চলাচল অসুবিধাজনক। তারা বাসে চড়েননি। তবে একজন এমপি ব্যতিক্রম। উত্তরপ্রদেশের হারদই থেকে লোকসভার নির্বাচিত এমপি আনসুল বার্মা বাসটিতে যাতায়াত করেছেন।
বিজেপির আরেক এমপি বিজয় গোয়েল এর আগে জোড়-বেজোড় পদ্ধতি অমান্য করলেও বুধবার সংসদে আসেন কার নিয়ে। কারটির গায়ে এ পদ্ধতির বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ছাপা ও স্লোগান সাঁটানো হয়েছে।
আরও পড়ুন: নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে নারী সাধুর অভিনব প্রতিবাদ
এর আগে, বিজেপির আরেক এমপি অভিনেতা-রাজনীতিবিদ পরেশ রাওয়াল এই নিয়ম ভেঙে জরিমানা দিয়ে পরে দিল্লি সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/বিএ/