সংস্থাটি জানায়, আইএস দেইর এজ্জরের আল-আসাদ হাসপাতালে হামলা চালালে সেখানকার নিরাপত্তায় নিয়োজিত সরকারি বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে আইএসের ৬ যোদ্ধা নিহত হয়েছেন।
সংস্থা প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘আইএস নগরীর পশ্চিম প্রবেশদ্বারে অবস্থিত আল-আসাদ হাসপাতালে হামলা চালিয়ে সরকারি বাহিনী ও সহযোগী বাহিনীর অন্তত ২০ সদস্যকে হত্যা করেছে।
তিনি বলেন, আইএস যোদ্ধারা হাসপাতালটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং হাসপাতালের স্টাফদের জিম্মি করেছে।
সম্প্রতি ইরাকের আনবার প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় আবু ওয়াহিব নামে আইএসের একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। এরপর ইরাকের রাজধানী বাগদাদে আইএসের এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া শুক্রবার বাগদাদের ৫০ মাইল উত্তরে শিয়া অধ্যুষিত বালাড শহরের একটি ক্যাফেতে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ওই ক্যাফেতে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সমর্থকেরা আড্ডা দিতেন।
এদিকে, মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, আইএস তাদের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাকা নগরীতে জরুরি অবস্থা জারি করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, ‘আমরা দেখেছি, আইএস রাকায় জরুরি অবস্থা জারি করেছে। তবে এর অর্থ বা কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই। যদিও আমরা এ-ও জানি তারা ভয় পেয়েছে।’ সূত্র: আল-জাজিরা।
/এএ/