হামাস মুভমেন্টের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে কীভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা হামাস নেতারা জানাননি। ধারণা করা হচ্ছে গুলি করে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়ে থাকতে পারে।
মৃত্যুদণ্ড কার্যকর করা তিনজনের মধ্যে একজন পশ্চিম তীরে ফিলিস্তিন কর্তৃপক্ষের পুলিশ বাহিনীর সদস্য।
অপর একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারের সদস্য, অ্যার্টনি জেনারেল এবং গাজা ও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতেই আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল জানান, হামাসের হাতে মৃত্যুদণ্ড কার্যকর ফিলিস্তিনের আইনের পরিপন্থি।
আইন অনুযায়ী, ফিলিস্তিনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন। কিন্তু হামাস বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুমোদন ছাড়াই ওই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ফলে হামাস ও ফিলিস্তিনের ক্ষমতাসীন ফাত্তাহ পার্টির মধ্যে মত-পার্থক্য বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০১৪ সালে হামাস ও ফাত্তাহ পার্টির মধ্যে একটি ঐক্য চুক্তি হয়। এর মধ্য দিয়ে দুপক্ষের সাত বছরের দ্বন্দ্বের অবসান হয়। যদিও চুক্তিটি পূর্ণাঙ্গরূপে কখনও বাস্তবায়িত হয়নি। চুক্তি অনুযায়ী, গাজা শাসন করছে হামাস এবং পশ্চিম তীর শাসন করছে ফাত্তাহ পার্টি। সূত্র: বিবিসি।
আরও পড়ুন:
- ১১ বছরের বিক্ষোভের অশ্রুসিক্ত সমাপ্তি
- ভারতের কেন্দ্রীয় অস্ত্রাগারের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২০
- থাইল্যান্ডের মন্দিরে মন্দিরে বাঘ, অভিযানে বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ
/এএ/