ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় স্থানীয় এক কমান্ডারসহ চার আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। শনিবার কর্মকর্তারা জানান, রাজধানী সানার পূর্বাঞ্চলে গাড়িতে ভ্রমণরত অবস্থায় ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দুই কর্মকর্তারা মতে, শুক্রবার শেষ রাতের দিকে এ হামলা চালায় নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসৌর হাদির সমর্থক বাহিনী। আল-কায়েদা এরাবিয়ান পেনিনসুলা (একিউএপি)র স্থানীয় কমান্ডার আবু খালেদ আল-সানানি তার তিন সহযোগীসহ নিহত হয়েছে।
দুই দিনের ব্যবধানে ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের লক্ষ্য করে এটা ছিল দ্বিতীয় ড্রোন হামলা। এর আগে বৃহস্পতিবার এক ড্রোন হামলায় আল কায়েদার আরেক শীর্ষ নেতা ও আঞ্চলিক কমান্ডার আব্দাল্লাহ আল-সানানি নিহত হয়।
জঙ্গিদের হত্যা করতে গত কয়েকটি বছর থেকে ড্রোন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সময়ে আল কায়েদার বেশ কয়েকজন নেতা ও কমান্ডার ড্রোন হামলায় নিহত হয়েছে। সূত্র: রয়টার্স।
/এএ/