এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ১৬০ কোটি ডলারের চুক্তি আমিরাতের

১৬০ কোটি ডলারে ৮০টি এফ-সিক্সটিন যুদ্ধবিমান আধুনিকায়নে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছেন সংযুক্ত আরব আমিরাত। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

1444839190285

দুবাইয়ে অনুষ্ঠিত এক সামরিক সরঞ্জামের প্রদর্শনীতে সংবাদসম্মেলনে বক্তব্য রাখেন সামরিক কমিটির প্রধান ও দেশটির বিমানবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আব্দুল্লাহ আল সায়েদ আল হাশেমি।

সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, ৬৬ মিলিয়ন দিরহাম দিয়ে ব্লু-১০৯ গোলাবারুদ ও ৩৫ মিলিয়ন দিরহাম দিয়ে প্রতিরক্ষা যোগাযোগ নিরাপদ করতে নিরাপত্তা ব্যবস্থা কিনবে আরব আমিরাত।

লকহিড কর্পোরেশনের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহের কথাও জানানো সংবাদ সম্মেলনে।

আল হাশেমি বলেন, অদূর ভবিষ্যতে আমরা হয়ত এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে পারব। এটি একটি চমৎকার বিমান। 

এই বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

আরেক কর্মকর্তা ইশাক সালেহ আল বালৌশি জানান, রাশিয়ার কাছ থেকে সুখই-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা চলছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। সূত্র: রয়টার্স।