লেবাননের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ফ্রান্স থেকে মিসর যাবেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার তিনি প্যারিস ত্যাগ করবেন। বুধবার তিনি মিসর থেকে লেবানন পৌঁছাবেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, পদত্যাগকে কেন্দ্র করে লেবানন রাজনৈতিক অস্থিতিশীলতায় থাকলেও হারিরিকে মঙ্গলবার বেশ স্বাভাবিক দেখা গেছে।
শনিবার তিনি সৌদি আরব থেকে ফ্রান্সের প্যারিসে নিজ বাড়িতে পৌঁছান। প্যারিস পৌঁছে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার কায়রো যাবেন হারিরি। সেখানে তিনি আরব লিগের সম্মেলনে যোগ দিবেন। আঞ্চলিক উত্তেজনা কমাতে আরব লিগ বৈঠকে বসছে। বুধবার তিনি লেবানন পৌঁছে নিজের অবস্থান জানাবেন।
রিয়াদ সফরকালে ৪ নভেম্বর হারিরি পদত্যাগের ঘোষণা দিলে সৌদি আরব ও লেবাননের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর দেশে না ফিরলেও ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণে দেশটিতে যান তিনি।