মধ্যপ্রাচ্যে সবচেয়ে ভয়ঙ্কর দেশ ইসরায়েল: সাবেক ডাচ প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী ড্রাইস ভ্যান আগট বলেছেন, ‘অনেকেই জানেন না, ইসরায়েলের অনেক পারমাণবিক বোমা আছে এবং তারাই মধ্যপ্রাচ্যে সবচেয়ে ভয়ঙ্কর দেশ।’ মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সাবেক ডাচ প্রধানমন্ত্রী ড্রাইস ভ্যান আগট

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে স্যোশালিস্ট ইয়ুথ অ্যাসেসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব বলেন। ভ্যান আগট বলেন, ‘বিশ্ব জনমত দেখে মনে হয় আরব দেশগুলোর মধ্যে ছোট্ট জায়গায় ইসরায়েল অবিরত হুমকির মধ্যে আছে। আর নেদারল্যান্ডসহ পুরো বিশ্ব ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ চোখেও দেখে না।’

ভ্যান আগট উল্লেখ করেন, গত কয়েক বছরে ফিলিস্তিন সংকট নিয়ে মানুষের আগ্রহ ব্যাপক হারে কমেছে। তিনি বলেন, ‘সেখানে অনেকগুলো ইস্যু আছে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, মানুষ এখন এটাকে স্বাভাবিক হিসেবে দেখা শুরু করেছে। এছাড়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ রয়েছে।’

নেদারল্যান্ডসের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির কূটনীতিক ভ্যান আগট ১৯৭৭ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।