‘ব্লু লাইন’ খ্যাত লেবানন-ইসরায়েল সীমান্তে দেয়াল নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার লেবাননের প্রধানমন্ত্রী মাইকেল আউন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।
বৈরুতে প্রেসিডেন্টের প্রাসাদে লেবাননের জাতিসংঘের ভারপ্রাপ্ত বিশেষ সমন্বয়কারী দাহলার কার্ডেলের সঙ্গে বৈঠকের পর মাউকেল আউন এই বিবৃতি প্রকাশ করেন।
বৈঠকে আউনি জানান, লেবানন জাতিসংঘের রেজুলেশন মেনে চলছে। কিন্তু সীমান্তে ইসরায়েলের এই দেয়াল আন্তর্জাতিক বর্ডার লাইন অনুসরণ করছে না।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মাইকেল আউন জাতিসংঘের সমন্বয়কারীকে জানিয়েছেন লেবাননের সীমান্ত ১১ হাজার বাজার লঙ্ঘন করেছে ইসরায়েল। ২০০০ সালের পর এই সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এখনও নিয়মিত তা করে যাচ্ছে ইসরায়েল।
প্রেসিডেন্ট আরও জানান, ইসরায়েলের আইন লঙ্ঘনের বিষয়টি জানিয়ে জাতিসংঘের আইন মেনে চলছে লেবানন।
আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ইসরায়েলের এই দেয়াল নির্মাণের প্রস্তুতিতে উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট।
২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর লেবানন ও ইসরায়েল সীমান্তে একটি ব্লু লাইন চিহ্নিত করে। সূত্র: মিডল ইস্ট মনিটর।