২০১৭ সালে ২৫০০ একর ফিলিস্তিনি ভূমি দখল করেছে ইসরায়েল

 

২০১৭ সালে ইসরায়েল দুই হাজার পাঁচশ একর ফিলিস্তিনি ভূমি দখল করেছে। এই সময়ে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ৫০০ বাড়ি ভেঙে দিয়ে নতুন আটটি ইহুদি বসতি স্থাপন করেছে। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের ভূমি গবেষণা কেন্দ্র (এলআরসি)।

ফিলিস্তিনে ইসরায়েলের ভূমি দখল অব্যাহত

এলআরসি’র প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে ফিলিস্তিনি ভূমি দখল করে সামরিক চিন্তা ও পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি অবৈধ বসতি গড়ে তোলার জন্য। জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা ৯০০টি সহিংসতা ও হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলি ও ফিলিস্তিনি আইন সংস্থার মতে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিতে ২০১৭ সালে আগের তুলনায় কর্মকাণ্ড বেড়েছে তিন গুন।

পিস নাউ নামের সংগঠন জানিয়েছে, ইসরায়েল সরকার ২০১৫ সালে ১ হাজার ৯৮২ টি বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছিল। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৬২৯ এবং ২০১৭ সালে এই সংখ্যা দাঁড়ায় সাড়ে ছয় হাজার।

ইসরায়েলের গণপূর্ত ও আবাসনমন্ত্রী ইয়োভ গালান্ত ২৪ ডিসেম্বর পূর্ব জেরুজালেমে ৩ লাখ নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি এই প্রকল্পে ‘ঐক্যবদ্ধ জেরুজালেম ইসরায়েলের রাজধানী’ হিসেবে উল্লেখ করেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।