ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি আরবে চার পাকিস্তানির শিরশ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, রাজধানী রিয়াদে ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় দণ্ডপ্রাপ্তরা।
২০১৮ সালে এ পর্যন্ত সৌদি আরবে ২০জনকে বিভিন্ন অপরাধে শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে গত বছরের ১০ জুলাই এক পাকিস্তানি নাগরিকসহ দশজনকে মাদকপাচার ও হত্যার অভিযোগে শিরশ্ছেদ করা হয়। দেশটিতে একদিনে সর্বোচ্চ শিরশ্ছেদের ঘটনা ছিল তা। ২০১৭ সালে সৌদি আরবে ১৪১ জনকে শিরশ্ছেদ করা হয়েছিল। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।