সিরিয়ার পারমাণবিক রিঅ্যাক্টরে হামলার কথা স্বীকার ইসরায়েলের

২০০৭ সালে সিরিয়ার একটি সন্দেহভাজন পারমাণবিক রিঅ্যাক্টরে হামলা চালিয়ে তা ধ্বংসের কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_100512060_3f923048-f199-481c-b941-c8c9224db4c4

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, দেশটির যুদ্ধবিমান সিরিয়ার দেইর আল-জোর প্রদেশের আল-কিবার স্থাপনায় বোমা হামলা চালায়। এই স্থাপনাটি সিরিয়ার রাজধানী দামেস্কর উত্তর-পূর্ব দিকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত। স্থাপনাটি গড়ে তোলার কাজ প্রায় শেষের দিকে ছিল।

সিরিয়ার সরকার বারবার পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণের কথা অস্বীকার করে আসছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটি শত্রু রাষ্ট্রগুলোর পারমাণবিক শক্তি অর্জন রুখে দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, ইসরায়েলি সরকার, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও মোসাদ সিরিয়াকে পারমাণবিক শক্তি অর্জন করতে দেয়নি। তারা পুরোপুরি প্রশংসা পাওয়ার দাবিদার।

টুইটারে নেতানিয়াহু আরও লিখেন, ইসরায়েলের স্পষ্ট ছিল ও আছে- শত্রুদের পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেওয়া যাবে না।

১৯৮১ সালে এক আকস্মিক হামলায় ইসরায়েলি যুদ্ধবিমান বাগদাদে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের নির্মিত একটি পারমাণবিক রিঅ্যাক্টর ধ্বংস করেছিল।