গাজায় ইসরায়েলি গুলিতে নিহত ৪ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। পূর্ব রাফায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

_100847628_gettyimages-945767342

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবার উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন।

শুক্রবার ইসরায়েল-গাজা সীমান্তে ইসরায়েলি পতাকা জ্বালিয়ে প্রতিবাদের সময় ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও অন্তত ২৩২ জন আহত হয়েছিলেন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের ৫টি স্থানে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছিলেন। সীমান্ত বেস্টনি বেশ কয়েকবার হামলার চেষ্টা চালিয়েছে ফিলিস্তিনিরা। ‌প্রতিরক্ষা অবকাঠামো রক্ষার নীতি অনুযায়ী তাদের ওপর গুলি ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে তারা।

শুক্রবারের বিক্ষোভে আহতদের শ্রুশুষার জন্য খান ইউনিস সীমান্তের কাছে একটি ভ্রাম্যমাণ ক্লিনিক লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়েছে ইসরায়েলের সৈন্যরা। তাতে আহত হয়েছেন অন্তত ১০ চিকিৎসাকর্মী।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া টানা ছয় সপ্তাগের কর্মসূচিতে ৩৪ জন নিহত ও অন্তত দুই হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।