কাবার সামনে লাফিয়ে পড়ে এক ফরাসির আত্মহত্যা

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মসজিদ আল হারামের ছাদ থেকে লাফিয়ে পড়ে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ফ্রান্সের নাগরিক। সৌদি ও ফরাসি সূত্রের বরাতে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউজ লিখেছে, আত্মহত্যার ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত ৯টার পরে। ওই ঘটনার ভিডিওচিত্র উপস্থিত অন্যান্যরা ক্যামেরায় ধারণ করেছেন।327729_2171118_updates

রুশ সংবাদসংস্থা স্পুতনিক জানিয়েছে, ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হলেও কাবার সামনে আত্মহত্যার ঘটনা এটাই প্রথম নয়। ২০১১ সালেও একইভাবে আরেকজন ব্যক্তি মসজিদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। তাছাড়া। গত বছরও কাবার সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল একজন। নিরাপত্তারক্ষীরা তাকে নিরস্ত করতে সক্ষম হয়।

শুক্রবার মসজিদ আল হারামের ছাদ থেকে কাবার সামনের চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যাকারী ব্যক্তি  একজন ধর্মান্তরিত মুসলমান। তার নাম আজজৌজ বৌতোব্বা। মসজিদ আল হারামের মাতাফ অংশ থেকে নিচে ঝাঁপ দিয়েছিলেন তিনি।