সৌদি আরবের কারাগারে নির্যাতনে সাংবাদিকের মৃত্যু

সৌদি আরবের সাংবাদিক ও লেখক তুর্কি বিন আব্দুল আজিজ আল-জাসের কারাগারে বন্দি অবস্থায় নির্যাতনে নিহত হয়েছেন। রবিবার নিউ খালিজ এ খবর জানিয়েছে।

Capture

 

মানবাধিকার সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, কাশকুল নামের টুইটার অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে আল-জাসেরকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ। কারাগারে নির্যাতনে তার মৃত্যু হয়।

কাশকুল অ্যাকাউন্ট থেকে টুইটারে সৌদি কর্তৃপক্ষ ও রাজপরিবারের বিভিন্ন আইন লঙ্ঘনের কথা প্রচার করা হতো।

সূত্র জানায়, দুবাইয়ে টুইটারের আঞ্চলিক কার্যালয় থেকে গোয়েন্দাদের মাধ্যমে আল-জাসেরের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় সৌদি কর্তৃপক্ষ। এ বছর মার্চে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রমতে, এই গোয়েন্দারা সৌদি সাইবার আর্মির অংশ। এই বাহিনী গড়ে তুলেছেন সৌদি যুবরাজের সাবেক উপদেষ্টা সৌদ আল-কাহতানি।

এক টুইটে আল-কাহতানি বলেছিলেন, ভুয়া নাম ব্যবহার করে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে রক্ষা পাবে না কেউ। সূত্র: মিডলইস্ট মনিটর।