লেবানন তার উত্তরাঞ্চলীয় শহর বৈরুতে তেল মজুতের অবকাঠামো গড়ে তোলার জন্য রাশিয়ার সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রাশিয়ার সবচেয়ে বড় তেলের প্রতিষ্ঠান রোজনেফটের সঙ্গে তাদের এ বিষয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
১৯৮০ এর দশক থেকে লেবানন স্থানীয় চাহিদা মেটাবার জন্য ডিজেল মজুত করে আসছে। লেবাননের বিদায়ি জ্বালানিমন্ত্রী সিজার আবি খালিল শুক্রবার (২৫ জানুয়ারি) বলেছেন, রোজনেফট তাদের তেলের মজুতের অবকাঠামো প্রস্তুতের জন্য কাজ করবে।
লেবাননে এখন যেসব তেলের অবকাঠামো আছে সেগুলো ৯০০ বছর আগে তৈরি করা হয়েছিল। সেখানে তেলের যোগান আসত ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক থেকে। তার ভাষ্য, ইরাকের কিরকুক থেকে তেল আমদানির জন্য আবার পুরাতন পাইপালাইন ব্যবহারের বিষয়ে বিবেচনা করা হচ্ছে।
লেবাননের পরিকল্পনা, সাড়ে চার লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতা নতুন তেল মজুত অবকাঠামো প্রস্তুত করা। ভবিষ্যতে তারা ১৫ লাখ মেট্রিক টন তেল মজুতের ব্যবস্থা গড়ে তুলতে চায়।