হিজবুল্লাহবিরোধী যুদ্ধের মহড়া ইসরায়েলের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র বিরুদ্ধে যুদ্ধের মহড়া চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটি এই মহড়া চালায় বলে এক খবরে জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

2015_5-5-israeli-military-in-jordan-valley060515_SHH_00-3
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাইয়ি জানান, সেনাবাহিনীর জিভাতি ব্রিগেড সপ্তাহব্যাপী যুদ্ধের এই মহড়া চালিয়েছে। এতে সশস্ত্র, গোলন্দাজ ও ইঞ্জিয়ানিয়ারিং সেনারা অংশগ্রহণ করে। মহড়ায় সহযোগী হিসেবে বিমানবাহিনীও ছিল।
মহড়াটি চালানো হয় দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকার পাহাড়ি এলাকায়। মহড়ার লক্ষ্য ছিল প্রতিকূল আবহাওয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহ’র বিরুদ্ধে যুদ্ধের অনুশীলন।

মুখপাত্র জানান, মহড়ায় সেনা ও তাদের কমান্ডারদের প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে এলাকা দখল ও অগ্নিসংযোগ করতে হবে। এছাড়া যুদ্ধের সময় গোলাগুলির মধ্যেই কীভাবে শত্রু সেনাদের মোকাবিলা করা সম্ভব তাও শেখানো হয়।

আদ্রাইয়ি আরও জানান, ব্রিগেডটির টানা চারমাসের প্রশিক্ষণ কর্মসূচির চূড়ান্ত ধাপ ছিল এই মহড়া।

ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত সিরীয়, লেবাননী ও গাজার হামাসবিরোধী যুদ্ধে মহড়া চালিয়ে থাকে।