উত্তেজনার মধ্যেই ইরান সফরে কাতারের আমির

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় বিমান ভূপাতিত করার দায় স্বীকারের উত্তেজনার মধ্যেই ইরান সফরে যাচ্ছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। রবিবার তেহরান পৌঁছানোর প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাষ্ট্রীয় কাতার বার্তা সংস্থা (কিউএনএ) জানিয়েছে, এসব বৈঠকের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহও স্থান পাবে।

1213

সম্প্রতি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার জেরে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ওই দিনই ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সবযাত্রী ও ক্রুরা নিহত হয়। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনার মধ্যে তেহরান সফরে যাচ্ছেন কাতারের আমির।

ইরান সফরে আমিরের সঙ্গে থাকছেন কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাতার বার্তা সংস্থা জানিয়েছে, এই সফরের আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুও স্থান পাবে।

তেহরান পৌছানোর আগে রবিবার সকালে ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে রওনা দিয়েছেন তামিম বিন হামাদ আল থানি। সেখানে ওমানের সদ্য প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে শোক জানাবেন তিনি।

/জেজে/এএ/