আরব দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। শনিবার মরক্কো, কুয়েত, কাতার ও লেবানন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হালনাগাদ করেছে। তাতে এই পরিস্থিতি উঠে এসেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

lebanonGettyImages-1209359835

মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৭ জন ও সুস্থ হয়েছেন ২৯৮ জন।

কুয়েতে মৃত্যু হয়েছে ছয় জনের। দেশটিতে সুস্থ হয়েছেন ২৮০ জন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৫১ জন।

কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮ জনে। দেশটিতে মৃত্যু হয়েছে ৮ জনের।

লেবাননে মোট আক্রান্তের সংখ্যা ৬৭২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেলেও বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে দেড় লক্ষাধিক মানুষের।