ইংরেজি নববর্ষের সূচনার প্রাক্কালে দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার ৬৩ তলা যখন আগুনে পুড়ছিল তখন এক দম্পত্তি সেই ভবনটিকে পেছনে রেখে একটি সেলফি তোলে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। আর তাতে ওই দম্পতি পড়েছেন সমালোচনার মুখে।
ইন্সটাগ্রামে ছবিটি পোস্ট করে ওই দম্পতি লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার আমার প্রিয় দুবাই। আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন এবং নিরাপদ রাখুন। তুমি সবসময় সবচেয়ে বড় আতশবাজি দিয়ে আমাদের আশ্চর্য করেছে।
২০ তলা থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে ১৪ জন আহত হন।
ইন্সটাগ্রাম ও টুইটারে দম্পতির তোলা এ সেলফির সমালোচনায় সরব ব্যবহারীরা। ওই ছবিতে কেউ কেউ ব্যাঙ্গাত্মক মন্তব্য করছেন। একজন এই সেলফিকে ‘যে কোনও সময়ের সবচেয়ে অনুপযুক্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
রাফায়েল গিয়ার্দানো নামক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই ব্যর্থ সেলফির জন্য আমার কিছু বলার নেই।
রুথ প্যারেজ লিখেছেন, ২০১৬ সালের প্রথম গর্দভের পুরস্কার এই দম্পতির পাওয়া উচিত।
আরেকজন লিখেছেন, যখন এতো বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তখন সেলফি তোলা চরম বোকামি।
আরেক টুইটার ব্যবহারকারী এই দম্পতির এমন আচরণে লজ্জিত বলে উল্লেখ করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/