ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, কোভিড শনাক্ত হলেও হোসেইন আমির আবদুল্লাহিয়ানের অবস্থা খুব গুরুতর নয়। বর্তমানে তিনি কোয়ারেন্টিনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সংক্রমণের কারণে তার সফরসূচীগুলো পরিবর্তন করতে হয়েছে।
নভেম্বরের শেষ দিকে ইন্দো-ইরানিয়ান জয়েন্ট ইকনোমিক কমিশনের বৈঠকে অংশ নিতে ভারত সফরে যাওয়ার কথা ছিল আবদুল্লাহিয়ানের। তবে ওই সফরে তিনি যেতে পারবেন কিনা সেটি জানা যায়নি।