ক্রিসমাস ট্রি আমদানির খবর অস্বীকার সৌদি আরবের

সৌদি আরবে ক্রিসমাস ট্রি এবং সান্তা ক্লজের পোশাক আমদানির বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অস্বীকার করেছে রিয়াদ। সৌদি জাকাত ও শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্রিসমাস ট্রি বা ইসলাম ছাড়া অন্য কোনও ধর্মের ধর্মীয় নিদর্শন আমদানি করা নিষিদ্ধ।

সৌদি আরবে ক্রিসমাস ট্রি-র অনুমোদন দেওয়া হয়েছে কিনা? একজন টুইটার ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে নিজেদের এমন অবস্থানের কথা জানায় জাকাত ও শুল্ক কর্তৃপক্ষ।

এর আগে বিদেশি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরবের দোকানপাটে এখন ক্রিসমাস ট্রি এবং সান্তা ক্লজের পোশাক বিক্রি হচ্ছে।

সৌদি আরবে কর্মরত খ্রিস্টান বিদেশিরা, প্রধানত লেবানন ও ফিলিপাইনের নাগরিকরা বড়দিন উদযাপন করে থাকে। তবে এমন স্থানে এর আয়োজন করা হয় যেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। সূত্র: আনাদোলু এজেন্সি।