অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের ‘ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু’ হয়েছে ১০৫টি স্বাস্থ্য কেন্দ্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ইতোমধ্যে ১৬ চিকিৎসা কেন্দ্রের সেবা প্রদানের কাজ বন্ধ হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসেনে ১৫০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ২৭টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে ইরায়েলি বাহিনী। ইতোমধ্যে জ্বালাইনর অভাবে ৩২টি প্রাথমিক সেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় অ্যাম্বুলেন্স বহরে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত আজ ২৯তম দিনে গড়িয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৯ হাজার ৪৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩ হাজার ৮২৬ জন শিশু।
এদিকে হামাসের মামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।