ছবিতে গাজা ছাড়ছে ফিলিস্তিনিরা

গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার (১০ জুলাই) উত্তর, দক্ষিণ ও মধ্য গাজায় নতুন করে হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেয় তারা। এরপর থেকেই শহর ছাড়ছে ফিলিস্তিনিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে গাজা নগরীতে থাকা সব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলে ইসরায়েলি বাহিনী।

ছোট্ট একটা গাড়িতে চাপাচাপি করেও জায়গা হয়নি। তাই গাড়ির জানালাতে বসতে হয়েছে বাস্তুচ্যুত এই শিশুদের। ছবি: রয়টার্স।

ইসরায়েলি হামলার ভয়ে ঠাসাঠাসি করেই গাজা ছাড়ছে বেসামরিক নাগরিকরা। ছবি: রয়টার্স।

এমনকি ছোট্ট শিশুদেরকেও পায়ে হেঁটে শহর ছাড়তে হচ্ছে। ছবি: রয়টার্স।