গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থাকে যুক্তরাষ্ট্রের ৩০ মিলিয়ন ডলার সহায়তা

ইসরায়েল-সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) জন্য সরাসরি ৩০ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। যদিও সংস্থাটির বিতরণকেন্দ্রের আশপাশে খাদ্য সহায়তা নেওয়ার চেষ্টা করা ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট সাংবাদিকদের বলেন, জিএইচএফ-এর গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন দিতে আমরা অন্যান্য দেশগুলোকেও আহ্বান জানাই।

চলতি বছর মে মাসে প্রতিষ্ঠিত এই সংস্থা শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জিএইচএফ-এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে।

তাদের অভিযোগ, সংস্থাটি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং যুক্তরাষ্ট্র থেকে ভাড়া করা সশস্ত্র নিরাপত্তাকর্মীদের মাধ্যমে ত্রাণ বিতরণ পরিচালনা করে, যা মানবিক নীতিমালার পরিপন্থি।

সূত্র: আল জাজিরা