লেবাননের নবী চিত শহরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৪১

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নবী চিত শহরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন। নবী চিত শহরে চালানো এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হতাহতদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীরা কাজ করছেন।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে লেবাননের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরেই নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে বেকা উপত্যকার মতো এলাকাগুলোতে হামলার তীব্রতা বেড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

সূত্র: মিডল ইস্ট আই